ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট শুরুর সোয়া ৫ ঘণ্টায় গড়ে ৬০ শতাংশ ভোট পড়েছে।
বেলা সোয়া তিনটার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান জানান, বেলা সোয়া দুইটা পর্যন্ত বিভিন্ন হলে ভোট পড়েছে গড়ে ৫৫ থেকে ৬২ শতাংশ। সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে এবং এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সকাল ৯টায় শুরু হওয়া ভোটে বেলা সোয়া ১১টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছিল।
এবার রাকসুর ২৩টি পদে ২৪৭ জন, ১৭টি হলে ৫৯৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


