ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোট অনুষ্ঠিত হয়।
দিনভর উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্যে নির্বাচন সম্পন্ন হলেও অমোচনীয় কালি ওঠে যাওয়া, গুজব ছড়ানো, কারচুপির অভিযোগ ও বহিরাগতদের উপস্থিতি নিয়ে প্রার্থীদের মধ্যে কিছু অভিযোগ ওঠে।
ভোট শেষে সব ব্যালট বাক্স কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নেওয়া হয়েছে। সেখানে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে, যা মিলনায়তনের সামনে বড় পর্দায় প্রদর্শন করা হবে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


