জনগণের সঙ্গে প্রতারণা করে জাতীয় ঐকমত্যের নামে কাগজে সই হচ্ছে – নাহিদ ইসলাম

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর ইস্কাটনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে আজ শুক্রবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে, একটি কাগজে সই করছে।”

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকগুলো কমিশন হলেও, শ্রম ও স্বাস্থ্য কমিশন নিয়ে কোনো আলোচনা হয়নি। শুধুমাত্র নির্বাচনী সংস্কারকেন্দ্রিক ছয়টি কমিশন নিয়েই ঐকমত্য গঠিত হয়েছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণতন্ত্রের জন্য সবার উদ্দেশ্য সৎ নয়। তাই তাঁরা কেবল রাজনৈতিক রূপান্তর নয়, বৈষম্যবিরোধী ও ইনসাফভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে লড়াই করবেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের কেন্দ্রে থাকতে হবে মানবিক মর্যাদা ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠাই তাঁদের লক্ষ্য।

নাহিদ ইসলাম আরও বলেন, “আজ শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানিয়ে দিচ্ছে। অন্যদিকে কিছু দল জনগণকে ধোঁকা দিয়ে কাগজে সই করছে।”

অনুষ্ঠানে নতুন সংগঠনের নেতৃত্ব ঘোষণা করে তিনি জানান,

আহ্বায়ক: মাজহারুল ইসলাম ফকির

সদস্যসচিব: রিয়াজ মোর্শেদ

মুখ্য সংগঠক: আরমান হোসেন

নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে এখনো শ্রমিকেরা ন্যায্য মজুরির জন্য লড়াই করছেন, গার্মেন্টস ও বস্তিতে আগুনে মানুষ মারা যাচ্ছে, অথচ কয়েক লাখ টাকায় সেই জীবনের দাম নির্ধারণ করা হচ্ছে।

তিনি বলেন, “ফ্যাসিবাদী আমলে জন্ম নেওয়া রাঘব-মাফিয়া অলিগার্কদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। বরং তাদের ব্যবসা সরকার ও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সুরক্ষা পাচ্ছে।”

এনসিপির আহ্বায়ক ঘোষণা দেন, “আমরা রাজপথে শ্রমিকের পক্ষে রাজনীতি করব, ইনশা আল্লাহ শ্রমিক শক্তিই জয়ী হবে।”

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *