ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের চেষ্টা

ভেতরের খবর নিউজ ডেক্স : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, শুরুতে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে মোট ৩৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

দুপুরের পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আগুন লাগার বেশ কয়েকটি ভিডিও। সেখানে দেখা যায়, কার্গো ভিলেজ এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দরের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে যোগ দেন।

বিমানবন্দর এলাকায় অবস্থানরত কয়েকজন প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে জানান, আগুনের পর কার্গো ভিলেজের বাইরে বিপুলসংখ্যক উৎসুক জনতা জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে জনতাকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হচ্ছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো এলাকার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *