ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর আরমানিটোলায় পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। তিনি ওই ভবনের একটি বাসায় টিউশনি করতেন। মরদেহে গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় ছাত্রদল ও শিক্ষার্থীরা বাসা ঘিরে বিক্ষোভ করছেন। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ফরেনসিক টিম এসে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করবে এবং হত্যার কারণ তদন্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল ঘটনার দ্রুত বিচার দাবি করেছে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


