ঢাকায় ঝটিকা মিছিলের আগে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ও আওয়ামী সদস্য গ্রেপ্তার

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের আগে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা দস্তগীর ইসলাম (২৩) ও নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. জাহিদ সরকার (৫৫)–কে গ্রেপ্তার করেছে সিটিটিসি।
রবিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে দস্তগীর ইসলামকে ঢাকায় আটক করা হয়। তিনি নাটোরের এন এস সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, তিনি ঢাকায় এসে ককটেল তৈরি ও বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়াতেন। তাঁর বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।
অন্যদিকে বিকেলে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকা থেকে জাহিদ সরকারকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধেও তিনটি মামলা রয়েছে বলে সিটিটিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *