বনপাড়া সেন্ট যোসেফ স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বনপাড়া (সিদীপ) ব্রাঞ্চের অন্তর্গত সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ–এ আজ শনিবার (১৯ অক্টোবর ২০২৫) মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার–এর উদ্যোগে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বই পর্যালোচনার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় ৫০ জন শিক্ষার্থী উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। শিশুদের সৃজনশীল চিন্তা ও শিল্পবোধ গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে চিত্রাঙ্কনে সেরা ৫ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষনা করা হয়।প্রথম স্থান অর্জন করেন সিনথিয়া ইসলাম স্বর্ণা (নবম শ্রেণী) , দ্বিতীয় স্থান অর্জন করেন আদলিনা কুরাইয়া(নবম শ্রেণী) তৃতীয় স্থান অর্জন করেন সুমাইতা তাসনিম সামিয়া(ষষ্ঠ শ্রেণী) চতুর্থ স্থান অর্জন করেন রাশি মারিয়া কস্তা(সপ্তম শ্রেণী) পঞ্চম স্থান অর্জন করেন রোজা (তৃতীয় শ্রেণি)।

এবং বই পর্যালোচনায় সেরা তিনজনকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন কোয়েল সাহা (নবম শ্রেণী), আরাফাত রহমান (নবম শ্রেণী) এবং অনন্যা পাল (দশম শ্রেণী)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর বনপাড়া কৃষি ও কারিগরি কলেজ–এর সিনিয়র প্রভাষক জনাব মো. আবু সাঈদ, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব–এর সভাপতি ও জাতীয় “দৈনিক কালবেলা” পত্রিকার বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক জনাব মো. মাহমুদুল হাসান মেমন এবং মুক্তপাঠাগারের প্রধান কার্যালয় থেকে আগত গাজী জাহিদ হাসান। সভাপতিত্ব করেন বনপাড়া ব্রাঞ্চ ম্যানেজার মো. আবু হোসাইন।

বক্তারা বলেন, শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতে আবদ্ধ শিক্ষা নয়, বরং চিত্রাঙ্কন, বই পড়া ও সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে। মানসম্মত শিক্ষার মাধ্যমে আলোকিত ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। বক্তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও বড় পরিসরে আয়োজন করা হবে, যাতে আরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের হাস্যোজ্জ্বল মুখ আর অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *