নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যা

ভেতরের খবর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আবু হানিফ (৩০) নামের এক নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় কয়েকজন যুবক তাঁকে মারধর করে গুরুতর আহত করে। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে এবং খানপুরের জিতু ভিলায় প্রহরী হিসেবে কাজ করতেন। তাঁর ভগ্নিপতি ইব্রাহিম মিয়ার অভিযোগ, অভিযুক্তরা আগে থেকে হানিফের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ ও উত্ত্যক্তের অভিযোগ তুলে টাকা দাবি করত। টাকা না পেয়ে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *