বুয়েটে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, মামলা করবে বিশ্ববিদ্যালয়

ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস মঙ্গলবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে আন্দোলন শুরু করলে রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক এ কে এম মাসুদ জানান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে ঘোষণার পর শিক্ষার্থীরা ‘না, না’ বলে প্রতিবাদ জানিয়ে স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন। অধ্যাপক মাসুদ বলেন, “স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করার ক্ষমতা আমার নেই। আমি উপাচার্যের নির্দেশক্রমে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছি। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর নামে মামলা করা হবে এবং তাঁকে গ্রেপ্তার করা হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সাধারণত শিক্ষার্থীর পক্ষ থেকে মামলা করার কথা থাকলেও শিক্ষার্থীদের দাবি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই মামলা করা হবে।

বুয়েটের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *