ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল পূর্বপাড়া গ্রামে মহিলা চৌকিদার আম্বিয়ার বাড়িতে চলা দেহ ব্যবসার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রহমানের মেয়ে ও স্থানীয় মহিলা চৌকিদার আম্বিয়া দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে অবৈধ দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিষয়টি নিয়ে বহুবার স্থানীয়দের প্রতিবাদ সত্ত্বেও তার প্রভাব ও ভয়ভীতি প্রদর্শনের কারণে কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস পাননি।
অবশেষে ক্ষুব্ধ এলাকাবাসী রাতে আম্বিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতেনাতে ধরে ফেলে।
আটককৃতদের মধ্যে সুনামগঞ্জ জেলার, ছাতক থানার মো. এলেমান মিয়ার ছেলে মো. সজিব হাসান রনি
তিরাইল গ্রামের মো. হারুনুর রশিদের মেয়ে, মোছা. মিতু খাতুন।জানা গেছে মিতুর মা প্রবাসে থাকে। বাড়িতে আর কেউ থাকেনা, আম্বিয়া চৌকিদারের ভাগ্নি।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মো. আক্তার হোসেনের মেয়ে মোছা. চাঁদনী আক্তার
সুনামগঞ্জ জেলার ছাতক থানার মৃত আসমত আলীর ছেলে মো. শাকিল আহমেদ
দেহ ব্যবসা পরিচালনার অভিযোগে মূল অভিযুক্ত মহিলা চৌকিদার আম্বিয়া
স্থানীয় গ্রামের বাসিন্দা ময়নাল হোসেন বলেন,
আম্বিয়া বহুদিন ধরে এ কাজ করছে। আমরা একাধিকবার প্রতিবাদ করেছি, কিন্তু সে থামেনি। আজ জনতার হাতে ধরা পড়েছে, এটা আমাদের এলাকার জন্য স্বস্তির বিষয়।
ঘটনার পর এলাকাবাসী বড়াইগ্রাম থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


