গাজীপুরে গুম হওয়া আলোচিত আলেম পঞ্চগড় থেকে উদ্ধার

ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজীপুরের মাওলানা মহিব্বুল্লাহ সাহেবকে গুমের পর আজ সকালে পঞ্চগড় হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে সিকল দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মাওলানা মহিব্বুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এখনো তাঁর জ্ঞান ফেরেনি।

স্থানীয়রা জানান, সকালে পথচারীরা হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের নিচে হাত-পা সিকলবদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁর পরিচয় নিশ্চিত হলে জানা যায়, তিনি গাজীপুরের আলেম মাওলানা মহিব্বুল্লাহ।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁকে কীভাবে সেখানে ফেলা হলো এবং কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *