চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে যুবককে নির্যাতন, মাথা ন্যাড়া করে টাকা নিয়ে মুক্তি

ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক যুবককে প্রকাশ্যে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনার ঝড় ওঠে।

ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে। নির্যাতনের শিকার যুবকের নাম মনছুর মিয়া (৩৫), তিনি স্থানীয় কটপাড়া গ্রামের কাঠমিস্ত্রি। ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক লুঙ্গি পরা এক যুবককে খাটের ওপর ফেলে লাঠি ও লাথি মারছেন, পাশে এক নারী শিশুকে কোলে নিয়ে চিৎকার করছেন।

মনছুরের অভিযোগ, প্রবাসীর বাড়িতে কাঠের কাজের টাকার জন্য গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁকে আটক করে মিথ্যা অভিযোগে অমানবিক নির্যাতন চালায়। পরে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। তাঁর দাবি, পুরো ঘটনাই ষড়যন্ত্র।

মনছুরের বাবা হাফেজ আহমেদ বলেন, “আমার ছেলে শুধু কাজের টাকা নিতে গিয়েছিল। ওকে পরিকল্পিতভাবে নির্যাতন করা হয়েছে। আমরা এর বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত প্রবাসী ও তাঁর স্ত্রী মন্তব্য করতে রাজি হননি। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। ভুক্তভোগী এখনও অভিযোগ দেননি। তবে আমরা জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।”

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *