ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১২ নম্বর কালশী রোডের একটি কমিউনিটি সেন্টারে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। জানা গেছে, দেশ পলিটেকনিক কলেজের পাশের ‘বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার’-এর ছয়তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


