ভেতরের খবর নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাংবাদিক শাহ আলম সরকার (৫৫) কে ১১ বছর আগের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজমতি সুপার মার্কেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বুলবুল ইসলাম জানান, ২০১৪ সালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর মামলায় শাহ আলম এজাহারভুক্ত আসামি ছিলেন। চলতি বছরের ১৯ এপ্রিল মামলাটি রুজু হয়, যেখানে আওয়ামী লীগের ২২১ জন নেতা–কর্মীসহ অজ্ঞাতনামা আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়।
ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাঁরা দ্রুত তদন্ত শেষে শাহ আলমের মুক্তি দাবি করেছেন।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


