জুলাই সনদ বাস্তবায়নে আদেশ প্রস্তুত করছে ঐকমত্য কমিশন: এনসিপির সতর্ক আশাবাদ

ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ প্রস্তুত করছে জাতীয় ঐকমত্য কমিশন এ তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তবে তিনি বলেন, আদেশের মূল বক্তব্য সম্পর্কে কমিশন কিছু জানায়নি, তাই এখনই আশাবাদী হওয়ার সুযোগ নেই।

শনিবার দুপুরে জাতীয় সংসদের পার্লামেন্ট এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। সকাল সোয়া ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এ বৈঠক।

বৈঠকে কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার। এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

ব্রিফিংয়ে আখতার হোসেন বলেন, কমিশনের প্রস্তুত করা খসড়া তাঁদের সঙ্গে শেয়ার করা উচিত, যাতে নিশ্চিতভাবে জুলাই সনদ স্বাক্ষরের পথে এগোনো যায়। তিনি আরও বলেন, খসড়াটি যেন কোনো দলের পক্ষপাতমূলক না হয়, বরং জাতির সবার সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হয় এটাই এনসিপির প্রত্যাশা।

তিনি মনে করেন, জুলাই সনদের আংশিক বাস্তবায়নও গণতান্ত্রিক অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখবে। তবে সনদের পূর্ণ বাস্তবায়নের জন্য জাতির সামনে একটি সুস্পষ্ট পথরেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন জানান, ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলমান থাকবে। তিনি অভিযোগ করেন, অনেক দল জুলাই সনদকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়েছে একদল সনদটি মুছে দিতে চায়, আরেকদল এর বাস্তবায়ন ঠেকাতে ব্যস্ত। তবে এনসিপি বিশ্বাস করে, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *