ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সোহাগ সিকদার (৩৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে আটটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
সোহাগ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামত গ্রামের আশরাফ আলী সিকদারের ছেলে। তিনি মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে কেরানীগঞ্জ কারাগার থেকে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


