আধুনিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে বিএনপি: তারেক রহমান

ভেতরের খবর নিউজ ডেস্ক: আধুনিক জ্ঞান–বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে বিএনপি—এ কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজনে বিএনপি ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’–বিষয়ক মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, “রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রয়োজন সময়োপযোগী শিক্ষাব্যবস্থা। সেই লক্ষ্যেই বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে এবং শিক্ষাব্যবস্থাকে আধুনিক জ্ঞান–বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে বিশেষজ্ঞ টিম কাজ করছে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রবেশ করছে। প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে প্রত্যেককে দক্ষ, জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী এবং ব্যবহারিক শিক্ষায় সক্ষম হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, “বিএনপি সংস্কারে বিশ্বাসী দল। আমরা ইনশা আল্লাহ একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনব।”

জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *