মব তৈরি করে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন লীগের কর্মীরা।

ভেতরের খবর নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রাজীবপুরে মব সৃষ্টি করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন তাঁর সমর্থকরা। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে কোদালকাটি ইউনিয়নের চরসাজাই এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই রাজীবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। শনিবার সকালে আটক রহিম আহম্মেদ ও ইয়াকুব আলীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘জুলাই সনদ বাতিলের পোস্টার টানানো ও সরকার উৎখাতের গোপন বৈঠক’ সংক্রান্ত সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশ ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কুকে আটক করে পুলিশ। কিন্তু অল্প সময়ের মধ্যেই সমর্থকরা মব সৃষ্টি করে তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। হামলায় ছয়জন পুলিশ সদস্য আহত হন।

পরে ওই রাতেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও প্রায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্ত হুমায়ুন কবির ছক্কুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও নম্বর বন্ধ পাওয়া গেছে বলে জানান সাংবাদিকরা।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *