রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির কাছে পাওয়া পাসপোর্টে তাঁর নাম আবুল কালাম (জন্ম ১৯৯০) ও বাড়ি শরীয়তপুর বলে জানা গেছে।
ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় সাময়িকভাবে ট্রেন বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে একই স্থানে আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল, যা মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


