ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):দেশ রক্ষার একমাত্র পথ বিএনপি—এ কথা উল্লেখ করে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার পথে দেশের নারীরা এখন পুরোপুরি প্রস্তুত। নারীরা যেমন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন, তেমনি দেশ নির্মাণেও তাদের অবদান অমূল্য ও অপরিসীম।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত ‘নারী জাগরণ’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “বাংলাদেশের নারীরা এখন পুরুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন ইতিহাস রচনার জন্য প্রস্তুত।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী হোসনেয়ারা ঝর্না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন।লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু,
বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান
সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু এবংউপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহারিয়ার মাহমুদ স্বাধীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর অধিকার সুরক্ষা ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


