অব্যবস্থাপনা আর নিরাপত্তাহীনতায় জর্জরিত বিমানবন্দর, ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে দেশের

ভেতরের খবর নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেশের বিমানবন্দর ব্যবস্থার নাজুক চিত্রটি আবারও উন্মোচিত করেছে। বছরের পর বছর ধরে চলা অবহেলা, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং অব্যবস্থাপনার কারণে দেশের প্রধান এই বিমানবন্দরটি তার ভাবমূর্তি হারাচ্ছে, যা দেশের সামগ্রিক অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
দেশের সব বিমানবন্দরেই কমবেশি সিসি ক্যামেরা থাকলেও অনেকগুলোই অকেজো অবস্থায় পড়ে আছে। এতে বিমানবন্দরের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি দুর্বল হয়ে পড়ে, যা অপরাধপ্রবণতা বাড়ায়।
বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি দূর করা না গেলে শুধু অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পরিস্থিতি বদলানো সম্ভব হবে না।
যাত্রীদের নিরাপদ ও উন্নত সেবা নিশ্চিত করতে এবং দেশের বিমান পরিবহন খাতের ভাবমূর্তি পুনরুদ্ধারে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান প্রয়োজন। – স্পেশাল ক্রসপন্ডেন্ট, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *