ভেতরের খবর নিউজ ডেস্ক: তিন দফা পতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের বাজার। বুধবার (২৯ অক্টোবর) ও বৃহস্পতিবার (৩০ অক্টোবর) টানা দুই দিন বাড়ে স্বর্ণের দাম। একই সময়ে আন্তর্জাতিক বাজারেও দেখা গেছে মূল্যবৃদ্ধির ধারা।
এদিকে বিশ্লেষকদের প্রশ্ন—কেন স্বর্ণের দামে এমন অস্থিরতা?বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি সোনার দাম এমন উচ্চতায় পৌঁছেছে যা গত কয়েক বছরে দেখা যায়নি। এই মূল্যবৃদ্ধির সুযোগে অনেক বিনিয়োগকারী এখন ‘প্রফিট বুকিং’ বা মুনাফা তুলে নেওয়ার পথে হাঁটছেন। এতে বাজারে ওঠানামা স্বাভাবিক হয়ে উঠেছে।
নতুন দর অনুযায়ী স্বর্ণের দাম:বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ২,৬১৩ টাকা কমেছে। এখন থেকে প্রতি ভরি,
২২ ক্যারেট স্বর্ণের দাম ২,০৯,৬৯৬ টাকা।
২১ ক্যারেট স্বর্ণের দাম: ১,৯০,৯৯৮ টাকা
১৮ ক্যারেট স্বর্ণের দাম: ১,৬৩,৭১৬ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম: ১,৩৬,০১৪ টাকা
নতুন এই দর শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) এক লাফে ৮,৯০০ টাকা বেড়ে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২,০২,৭০৯ টাকা। তারও আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) হঠাৎই ১০,৪৭৪ টাকা কমেছিল স্বর্ণের দাম।
স্পেশাল করেসপন্ডেন্ট, ভেতরের খবর