তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

ভেতরের খবর  নিউজ ডেক্স: রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে একটি ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন জানান, বগিটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। আগুন লাগার পর রেলওয়ের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।

এসপি আনোয়ার বলেন, “রেলওয়ের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকে ধরে আমাদের হাতে তুলে দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আগের রাত চলছে। এর আগে রাজধানীর টিএসসি ও কারওয়ান বাজার এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *