ভেতরের খবর নিউজ ডেক্স: সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম (পান্না)। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট–১ থেকে বেরিয়ে আসেন।
কারাগারের সিনিয়র জেল সুপার আবু নূর মো. রেজা জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশের নথি নিম্ন আদালত ও পরে কারাগারে পৌঁছালে তাঁকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাত পৌনে একটার দিকে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলাটি করা হয় ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে অনুষ্ঠিত একটি গোলটেবিল আলোচনায় সংঘটিত ঘটনার পর।
@ইয়াসমিন রিমা


