ভেতরের খবর নিউজ ডেক্স: ঢাকার মিরপুরে বাসে আগুন দেওয়ার পর জনতার ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপিয়ে পড়ে ছাইয়াফ (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১০টার পর মিরপুরের শাহ আলী থানার উত্তর নবাবের বাগ এলাকায়।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকজন তরুণ একটি থেমে থাকা বাসে কেরোসিন ছিটিয়ে আগুন লাগায় এবং ভিডিও ধারণ করছিল। আগুন দেখে আশপাশের লোকজন তাঁদের ধাওয়া দিলে নাহিয়ান আমির সানি (১৮) আটক হন। তাঁর সঙ্গী ছাইয়াফ নদীতে ঝাঁপ দিলে সাঁতার না জানায় ডুবে যান। তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার আরেকজন সহযোগী রুদ্র মোহাম্মদ পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
@ইয়াসমিন রিমা


