কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, থানার সীমা নিয়ে পুলিশের বিভ্রান্তি

ভেতরের খবর নিউজ ডেক্স: ঢাকার কারওয়ান বাজার মোড় এলাকায় আজ রোববার রাত সাড়ে সাতটার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ।
ঘটনাস্থল কোন থানার অন্তর্ভুক্ত তা নিয়ে তেজগাঁও ও কলাবাগান থানার মধ্যে দেখা গেছে অসামঞ্জস্য। কলাবাগান থানার ওসি ফজলে আশিক বলেন, ঘটনাস্থল তেজগাঁও থানার আওতায় পড়েছে। অন্যদিকে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন দাবি করেন, এলাকা কলাবাগান থানার।

আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি আহ্বান করার পর থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় আওয়ামী লীগের ১৮ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *