ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার আটকে দিল সেনাবাহিনী,আন্দোলনকারীদের উপর চালালো লাঠিচার্জ।

ভেতরের খবর নিউজ ডেক্স: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দিকে যাওয়া দুটি বুলডোজার সেনাবাহিনীর সদস্যরা আটকে দিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাস্থলে ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।

দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে বুলডোজারসহ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২-এর দিকে অগ্রসর হন। মিছিলটি ৩২ নম্বরের সামনে পৌঁছালে পুলিশ ও সেনাবাহিনী বিক্ষোভকারীদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে’, ‘ফাঁসি চাই’, ‘ইন্টেরিম তুই কই যাবি’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রায় ঘোষণা করছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এই রায় দেবে।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *