গণ-অভ্যুত্থানের চেতনা নিয়ে ‘ব্যবসা’ না করার অনুরোধ: সালাহউদ্দিন আহমদের

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):গণ-অভ্যুত্থানের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাইয়ের চেতনা কোনো এক দলের সম্পদ নয়। এটি সকল মানুষের অর্জন। এই চেতনাকে ব্যবহার করে রাজনৈতিক ব্যবসা করা বাংলাদেশের জন্য শুভ হবে না।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চে আয়োজিত শোকরানা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি অভিযোগ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এই রক্ত–সংগ্রাম দিয়েই জুলাইয়ের গণ-অভ্যুত্থান সফল হয়েছে।

বৈষম্যবিহীন ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, এই দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এটাই শহীদদের প্রত্যাশা।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *