প্রধান উপদেষ্টার সাথে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ভেতরের খবর নিউজ ডেস্ক: শনিবার বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং টোবগে। পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর দুই নেতা কিছুক্ষণ সৌজন্য আলাপ করেন।

পরে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য ও আঞ্চলিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এর আগে দুপুরে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী।
তিন দিনের সরকারি সফর শেষে আগামী ২৪ নভেম্বর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে শেরিং টোবগের।

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *