সন্ত্রাসবিরোধী মামলায় ডুয়ের অধ্যাপক কার্জনের ছয় মাসের জামিন

ভেতরের খবর নিউজ ডেস্ক: সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

নিম্ন আদালতে জামিন না পেয়ে গত সপ্তাহে হাইকোর্টে আবেদন করেন অধ্যাপক কার্জন। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন ও মো. আনিসুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। আইনজীবী খোকন জানান, হাইকোর্টের আদেশের ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

গত ২৮ আগস্ট রাতে শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। এর আগে তারা ‘মঞ্চ ৭১’ আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল আলোচনায় অংশ নিতে গেলে বিক্ষোভকারীদের অবরোধে পড়েন এবং পরে পুলিশ তাঁদের আটক করে।

এর আগে একই মামলায় লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমকে হাইকোর্ট জামিন দিলে রাষ্ট্রপক্ষ আপিল করলেও আপিল বিভাগ আবেদন খারিজ করে তাদের জামিন বহাল রাখে।

আইনজীবী খোকন দাবি করেন, মামলার এজাহারে যে ধারা প্রয়োগ করা হয়েছে, তার উপাদান নেই। অনুষ্ঠানটির আয়োজকও ছিলেন না অধ্যাপক হাফিজুর রহমান। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কোনো সুযোগ তাঁর নেই বলেও তিনি উল্লেখ করেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *