ভেতরের খবর নিউজ ডেস্ক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, লুৎফুল তাহমিনা খান জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন এবং তাঁর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১০টি ব্যাংক হিসাবে প্রায় ৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগে তদন্তের স্বার্থে তাঁর সব আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
@ইয়াসমিন রিমা


