বোয়ালমারীতে শিশুদের মারামারি কেন্দ্র করে হামলা–সংঘর্ষ, আহত ১৫

ভেতরের খবর নিউজ ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পশ্চিমপাড়ায় শিশুদের মধ্যে নদীতে গোসল নিয়ে মারামারির জেরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চলা এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন এবং ১৮টি বসতঘর ও ৫টি দোকানঘর ভাঙচুর করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ১৬ নভেম্বর দুই শিশুর মারামারির পর ২২ নভেম্বর সালিস বৈঠক হয়, কিন্তু তাতে অসন্তুষ্ট হয়ে আজ সকালে একতরফা হামলা চালান হারুন শেখ ও স্থানীয় বিএনপি নেতা মাসুদুর রহমানের অনুসারীরা। পাশের খারদিয়া গ্রামের লোকজনও এতে অংশ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করে। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *