ভেতরের খবর নিউজ ডেস্ক: বুধবার রাত আটটার দিকে শ্বাসকষ্টের তীব্রতা বাড়ায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তাঁর চিকিৎসকেরা জানান, হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছে। মেডিকেল বোর্ড দ্রুত পরীক্ষা-নিরীক্ষার পর অ্যান্টিবায়োটিক ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেছেন এবং আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। বিএনপি নেতারা দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া অনুরোধ করেছেন।
@ইয়াসমিন রিমা


