‘খুব নিবিড় পর্যবেক্ষণে’ খালেদা জিয়া

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পুনরায় হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে দলে ও সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তবে মেডিকেল টিমের সর্বশেষ তথ্যে জানা গেছে—তার অবস্থায় সামান্য উন্নতি হয়েছে অথবা অন্তত স্থিতিশীল আছে।

দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসকদের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

চিকিৎসক সূত্রে জানা গেছে, বেগম জিয়ার শরীরে নতুন করে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন শনাক্ত হওয়ায় চিকিৎসকরা বিশেষায়িত চিকিৎসা দিচ্ছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিবিসিকে বলেন, দেশি–বিদেশি চিকিৎসকদের একটি যৌথ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এই বোর্ডে কার্ডিওলজিস্ট হিসেবে যুক্ত আছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

দলীয় ও চিকিৎসক সূত্রে আরও জানা যায়, বেগম খালেদা জিয়ার শরীরে আগে থেকেই হার্টে স্টেন্ট (রিং) এবং পেসমেকার স্থাপন রয়েছে। ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে।

এ ছাড়া কিডনির জটিলতাও পুনরায় মূল্যায়ন করছেন চিকিৎসকরা।
ইতোমধ্যে আলট্রাসনোগ্রাম, এক্স-রে, রক্ত ও কফ পরীক্ষাসহ প্রয়োজনীয় সব নিয়মিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের সুস্থতার জন্য দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।দলের মিডিয়া সেল সামাজিক মাধ্যমে জানিয়েছে
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়ার অনুরোধ জানিয়েছেন।”

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *