ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে আজ মঙ্গলবার ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টা থেকে দুটি সেশনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি–র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, সকাল সেশনে ৪০টি এবং বিকেলে ৪১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে আলোচনা হবে। সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এর আগে ইসি
রাজনৈতিক দল, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন–বিশেষজ্ঞ ও নারীনেত্রীদের সঙ্গেও ধারাবাহিক সংলাপ করেছে।
@ইয়াসমিন রিমা


