নাসিরনগরে আট বছরের শিশুকে ধর্ষণ এবং হত্যা

ভেতরের খবর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আট বছর বয়সী এক মেয়েশিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে হরিপুর ইউনিয়নের একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে লাশটি পাওয়া যায়। নিহত শিশু স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে কে বা কারা কাশির শব্দ করে শিশুটিকে ঘর থেকে ডেকে নেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সকালে বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

শিশুটির পরিবার ও স্থানীয়দের দাবি শিশুটিকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশের তদন্ত চলছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *