শৌচাগার থেকে উদ্ধার হওয়া নবজাতকের নতুন ঠিকানা

ভেতরের খবর নিউজ ডেস্ক: মাদারীপুরে বেসরকারি হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হওয়া নবজাতকটি অবশেষে নতুন ঠিকানা পেয়েছে। ৩৫টি আবেদন যাচাই–বাছাই শেষে সিঙ্গাপুরপ্রবাসী নিঃসন্তান দম্পতি নাদিম আকন ও সাদিয়া আক্তারের কাছে সাড়ে তিন লাখ টাকা বন্ডে আজ মঙ্গলবার শিশুটিকে হস্তান্তর করা হয়।

২ ডিসেম্বর শহরের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের শৌচাগার থেকে পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে উদ্ধার করা হয়েছিল রক্তাক্ত নবজাতকটিকে। সমাজসেবার তৎপরতায় মা–বাবার সন্ধান না মেলায় দত্তক নিতে আদালতে জমা পড়ে ৩৫টি আবেদন। দীর্ঘ শুনানি শেষে প্রবাসী দম্পতিকে শিশুটির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় শিশু আদালত।

নাদিম আকন বলেন, ‘আমি শিশুটিকে নিতে সিঙ্গাপুর থেকে এসেছি। তাকে মানুষের মতো মানুষ করে তুলব।’
সাদিয়া আক্তার জানান, ‘আজ থেকে সে আমাদের সন্তান। মায়ের মমতায় তাকে বড় করব।’

সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নবজাতকের খোঁজখবর নিয়ে দুই মাস পরপর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *