পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন ও ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

ভেতরের খবর নিউজ ডেস্ক: পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ, তাঁর বড় ভাই আবুল কালাম আজাদ ও তাঁদের স্ত্রীদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে
মেয়র মহিউদ্দিন বৈধভাবে আয় করেছেন ৫৫ কোটি টাকার বেশি, কিন্তু তাঁর ও স্ত্রীর ভোগদখলে পাওয়া সম্পদের পরিমাণ বৈধ আয়ের তুলনায় ৮ কোটি ৭১ লাখ টাকার বেশি। এসব সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। তাঁর স্ত্রী মারজিয়া আখতারের দখলেও স্বামীর আয়বহির্ভূত ২ কোটি টাকা বেশি সম্পদ রয়েছে।

এদিকে বড় ভাই আবুল কালাম আজাদ বৈধভাবে আয় করেন ৫৭ কোটি টাকার বেশি। কিন্তু তাঁর ও স্ত্রীর দখলে পাওয়া সম্পদ বৈধ আয়ের তুলনায় ২৬ কোটি ৯১ লাখ টাকার বেশি। স্ত্রী আকলিমা বেগম রুবির দখলে থাকা ১ কোটি ৯০ লাখ টাকার সম্পদেরও কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।

দুদক জানায়, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করা হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *