ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এয়ার অ্যাম্বুল্যান্সে নেওয়ার পর তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও অপারেশনের আগে সম্পূর্ণভাবে স্থিতিশীল করার চেষ্টা চলছে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ব্রেন সক্রিয় করতে অপারেশন প্রয়োজন এবং চিকিৎসা সিঙ্গাপুর বা ইংল্যান্ডে হতে পারে। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে মাথায় গুরুতর আহত হন তিনি। হামলার ঘটনায় দুইজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হলেও এখনো গ্রেপ্তার করা যায়নি।
@ইয়াসমিন রিমা


