ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন শুধু স্মরণীয় নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীতে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে দেশব্যাপী সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হবে এবং ঢাকার প্রবেশপথগুলোতে অভ্যর্থনা কেন্দ্র স্থাপন করা হবে। বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ হবে ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাবেশ।
তিনি বলেন, দলীয় ঐক্য ও সিনিয়র নেতাদের পরামর্শে ঢাকা-৬ ও ৭ আসনে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা


