বাংলাদেশ–ভারত উত্তেজনা দ্রুত কমানোর আহ্বান রুশ রাষ্ট্রদূতের

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা দ্রুত কমানোর আহ্বান জানিয়েছেন। সোমবার ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন।
রাষ্ট্রদূত খোজিন স্পষ্ট করে জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে রাশিয়া কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত এবং বর্তমান পরিস্থিতি যেন আর জটিল না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
এদিকে নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে রুশ রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে রাশিয়া প্রত্যাশা করে।
নির্বাচন পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে রাশিয়া নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তারা প্রস্তুত রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *