ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোট বিষয়ে দেশব্যাপী প্রচারণার লক্ষ্যে ১০টি ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ যাত্রা শুরু করেছে। সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ভোটের গাড়ির যাত্রা শুরু করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ভোটাধিকার কারো দয়া নয়, এটি সাংবিধানিক অধিকার। তিনি জানান, সুপার ক্যারাভান দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ঘুরে নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করবে এবং গণতন্ত্রের বার্তা পৌঁছে
@ইয়াসমিন রিমা


