ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় ও সংশয় তত কেটে যাবে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
তিনি জানান, প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তি ও কয়েদিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট চালু করা হয়েছে, যা দেশের ইতিহাসে প্রথম। পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সিইসি আরও বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় কিছু চ্যালেঞ্জ থাকলেও তা সফলভাবে মোকাবিলা করা হয়েছে। ভবিষ্যতে এ ব্যবস্থা আরও বিস্তৃত হবে। নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে।
@ইয়াসমিন রিমা


