দিল্লিতে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ হাইকমিশনের কনসুলার ও ভিসা সেবা স্থগিত

ভেতরের খবর নিউজ ডেস্ক: অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে। সোমবার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
হাইকমিশনের সামনে ঝোলানো নোটিশে সেবা স্থগিতের জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। নোটিশে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে মিশনের নিরাপত্তা ও সার্বিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে ‘অখন্ড হিন্দু রাষ্ট্র সেনা’ নামের একটি ব্যানার ব্যবহার করে কয়েকজন ব্যক্তি উগ্র আচরণ ও হুমকি দেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় কয়েকজন ভারতীয় নাগরিক চিৎকার-চেঁচামেচি করে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন।
ঘটনাটি ঘিরে হাইকমিশন এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে কনসুলার ও ভিসা সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে নতুন করে ঘোষণা দেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *