গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক

ভেতরের খবর নিউজ ডেস্ক (গোপালগঞ্জ প্রতিনিধি ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গোবিন্দ চন্দ্র প্রামাণিক মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে কয়েকজন শুভাকাঙ্খি উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ ও প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন কাজ করছি। সংসদে কেউ সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ মানুষের অধিকার এবং নিরাপত্তা নিয়ে কথা বলে না। এবার সংসদে যাতে এই সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের পক্ষে কথা বলতে পারি সেজন্য আমার বাড়ি রাজবাড়ি জেলায় হলেও হিন্দু অধ্যুষিত গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয়সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত গোপালগঞ্জ-৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এই তালিকায় রয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী এম এম রেজাউল করিম, বিএনপির এস এম জিলানী, গণ অধিকার পরিষদের আবুল বশার, জাতীয় নাগরিক পার্টির আরিফুল দাড়িয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মারুফ শেখ, ন্যাশনাল পিপলস পার্টির শেখ সালাউদ্দিন, খেলাফত মসজিলসের আলী আহম্মেদ, সতন্ত্র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান, মো: আনোয়ার হোসেন ও গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

# এফ এম মিরাজুল সৈকত , 23.12.2025
01811953261

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *