তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছাবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তাঁর আগমনে দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ আরও মসৃণ হবে। সামনে বড় নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, দেশ এখন ‘ডেমোক্রেটিক ট্রানজিশনে’ রয়েছে, এতে তারেক রহমানের ভূমিকা ইতিবাচক হবে।
তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, নিরাপত্তার বিষয়টি বিএনপি দেখছে এবং দলটির চাওয়া অনুযায়ী সরকার সব ধরনের সহযোগিতা করছে।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারে এটাই প্রকৃত গণতন্ত্রের লক্ষ্য।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *