ঢাকার মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহত ১

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকার মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার কিছু সময় পর মগবাজার মোড় এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছিল। বিস্ফোরণের স্থানটির অদূরেই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড ও একটি চার্চের গেট রয়েছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, “এর আগেও বিভিন্ন সময়ে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সাধারণত ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটে।”পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার সঙ্গে বড়দিন উদযাপনের কোনো সম্পর্ক নেই বলে তারা মনে করছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থলে একটি গাড়ি ডেকোরেশন প্রতিষ্ঠানের এক কর্মী উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম সিয়াম বলে জানিয়েছে পুলিশ। তিনি ওই এলাকায় একটি দোকানে চা খেতে গিয়েছিলেন।

ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *