জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান, ১৭ বছরের নির্বাসনের অবসান

ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
এর আগে বিকেল ৪টা ৪২ মিনিটে তিনি শেরেবাংলানগরে তাঁর বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাত করেন। গুলশানের বাসা থেকে লাল-সবুজ রঙে সাজানো বাসে করে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন।
আইন-শৃঙ্খলা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে তারেক রহমানের আগমনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও চাঙ্গাভাব দেখা যাচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *