এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তাসনিম জারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। বৃহস্পতিবার রাতে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক লিখিত বার্তায় তিনি এ ঘোষণা দেন।

বার্তায় তাসনিম জারা বলেন, তিনি খিলগাঁওয়ে জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন এবং এলাকার মানুষের সেবা করার স্বপ্ন নিয়েই রাজনীতিতে যুক্ত হয়েছেন। বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, “আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম—আপনাদের জন্য এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ফলে দলীয় প্রার্থীদের মতো সংগঠিত কর্মীবাহিনী, কার্যালয় কিংবা প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা থাকবে না উল্লেখ করে তাসনিম জারা বলেন, তার একমাত্র ভরসা সাধারণ মানুষ। সততা, নিষ্ঠা ও নতুন ধারার রাজনীতির অঙ্গীকারের ভিত্তিতেই তিনি ভোটারদের সমর্থন প্রত্যাশা করেন।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের জন্য ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহ করতে হবে। আগামীকাল থেকেই এই স্বাক্ষর সংগ্রহের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। এ কাজে স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন তাসনিম জারা।

এছাড়া এর আগে নির্বাচনী তহবিল সংগ্রহের সময় যারা অনুদান দিয়েছেন, তাদের বিষয়ে তিনি বলেন, সিদ্ধান্ত পরিবর্তনের কারণে কেউ চাইলে অনুদানের অর্থ ফেরত নিতে পারবেন। বিকাশের মাধ্যমে পাঠানো অর্থ ফেরতের জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণের অনুরোধ জানানো হয়েছে। ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থ ফেরতের প্রক্রিয়া শিগগিরই জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

শেষে তাসনিম জারা বলেন, “আপনাদের মেয়ে হিসেবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।”

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *