কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদান

ভেতরের খবর নিউজ ডেস্ক (গোপালগঞ্জ প্রতিনিধি ): গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক এক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তি বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘাঘর বাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পিঞ্জরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদানের বিষয়টি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, পিঞ্জরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিসহ আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকন্ঠ দেউড়ী, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ, ও হাবি শেখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। উপজেলা বিএনপির সব নেতৃবৃন্দের সঙ্গে একত্রিত হয়ে এস এম জিলানীর হাতকে শক্তিশালী করার জন্য মাঠে কাজ করব।
এ ব্যপারে রবিবার সকালে মোবাইল ফোনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা আনোয়ার হোসেন বলেন, কিছুদিন আগে আমার ছেলে আমীর শেখকে ছাত্রলীগ পরিচয়ে জেলে পাঠানো হয়। বর্তমান পরিস্থিতিতে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। আমি আগে বিএনপির রাজনীতির সাথেই যুক্ত ছিলাম। এরপর জাতীয় পার্টির কর্মী সমর্থক হিসেবে কাজ করেছি। কখনো আওয়ামী লীগ কর্মী বা সমর্থক ছিলাম না। বাকি সদস্যেদের মধ্যে হয়তোবা কেউ কেউ আওয়ামী লীগের থাকতে পারেন তবে সুনির্দিষ্টভাবে আমি তাদের কোন পদ-পদবী জানি না।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিতসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

# এফ এম মিরাজুল সৈকত , ২৮.১২.২০২৫
01811953261

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *